ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা পেছাল

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  11:34 AM

news image

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা যথাসময়ে হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের একটি বড় অংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষায়ও অংশ নেবেন। তাই পরীক্ষা পেছানো হয়েছে।’

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ২৭ মের পরিবর্তে ৩ জুন অনুষ্ঠিত হবে।

পরীক্ষা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম উপস্থিত থাকবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির