ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৬,  12:49 PM

news image

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রামে পাস করেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। যেটি গত ৫ বছরে সর্বনিম্ন বলে জানা গেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। 

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের পাসের হার ছিল ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ, ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালের ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। 

সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায়, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ৩০ হাজার ২১৯ শিক্ষার্থী। এবার ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের ছিল ৬০ দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১২৩ ছাত্র এবং ৫ হাজার ২৭৫ ছাত্রী।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে মোট ১ হাজার ২১৮টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২১ স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একজনও পাস করেনি ৮ স্কুল থেকে। এছাড়া শূন্য থেকে ১০ শতাংশ পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ১০টি, ১১ থেকে ৫০ শতাংশ পাস করেছে ৪৬৮টি এবং ৫১ থেকে ৯৯ শতাংশ পাস করেছে ৬৯৩টি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ৫ বছরে সর্বনিম্ন জিপিএ-৫ পেয়েছে। এর আগে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩, ২০২৪ সালে ১০ হাজার ৮২৩, ২০২৩ সালে ১১ হাজার ৪৫০ এবং ২০২২ সালে ছিল ১৮ হাজার ৬৬৪।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির