ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

প্রথম এক ঘণ্টায় ভোটের যে চিত্র পাওয়া গেল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  9:14 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত এক যোগে চলবে ভোটগ্রহণ। 

সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় সারা দেশের কোথাও থেকে নির্বাচনকেন্দ্রীক অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম। 

এরমধ্যে সকাল ৮টার কিছু পরে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারছি এজন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা-বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকারের বিষয় সচেতন হয়েছে। পাঁচ বছর পর নির্বাচন আসে জনগণ ভোট দেবে, সে নির্বাচনের ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি । যদিও এখানে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে।  প্রায় একই সময়ে মাগুরায় ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের নৌকার মাঝি সাকিব আল হাসান। ভোট দিয়ে তিনি বলেন, আমি চেষ্টা করেছি সব জায়গা থেকে। আমি মনে করি ভালো টার্নআউট হবে।  

শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এদিকে সকালে থেকে রাজধানীর বেশিরভাগ সড়কই রয়েছে গণপরিবহনশূন্য।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির