ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পুরো দেশ নির্বাচন নিয়ে মাতোয়ারা: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৩,  1:59 PM

news image

নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুশৃঙ্খল আমি করাতে পারবো না, মাঠ পর্যায়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা করতে পারবেন। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয়।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষকরাও আসবেন। বিভিন্ন দেশ এবং সংস্থা দেশের নির্বাচন দেখতে আগ্রহী।এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান। সাক্ষাৎ শেষে তিনি নির্দিষ্ট সময়ে নির্বাচন করার বাধ্যবাধকতার কথা জানিয়ে দ্রুত দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির