ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পাকিস্তানে বোমা বিস্ফোরণে আহত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  1:05 PM

news image

পাকিস্তানের কালাত বিভাগের বিভাগীয় সদর দপ্তর খুজদারে বোমা বিস্ফোরণে ২০ জন আহত হয়েছেন। এদের মধ‌্যে কয়েকজন গুরুতর। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, খুজদারে শপিং এলাকায় প্রথম বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়। পরে আরও একটি বোমা বিস্ফোরিত হয়, এতে ১৩ জন আহত হয়।  পুলিশের তদন্তকারীরা ধারণা করছেন, এটি একটি রিমোট কন্ট্রোল বোমা।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  স্থানীয় পুলিশ কর্মকর্তা জান সাসোলি বলেন, দুটি বোমাই অল্প ব্যবধানে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরিত হয়। 

তিনি বলেন, প্রথম বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আমরা ২০ জন আহত পেয়েছি।  খুজদার জেলা প্রশাসক, ডিআইজি ও এসএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র: ডন 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির