ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৩,  11:53 AM

news image

বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ। সেমিফাইনালের সম্ভাবনা একরকম শেষ হয়ে যাওয়ায় প্রথম পর্বের বাকি তিন ম্যাচ এক অর্থে নিছক আনুষ্ঠানিকতা। তবে বাকি তিন ম্যাচেও জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। কারণ বাকি তিন ম্যাচে ভালো করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় টাইগাররা। আজ সাকিব আল হাসানদের প্রতিপক্ষ পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।

বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দু'দলের। এর আগে বিশ্বকাপে দু'বারের দেখায় উভয় দলই একবার করে ম্যাচ জিতেছে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের জয় ৫টিতে এবং পাকিস্তানের জয় ৩৩টিতে। সবশেষ দেখায় এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই। সর্বোচ্চ একটা জায়গায় পরিবর্তন আসরে পারে। শেখ মাহেদীর জায়গায় খেলতে পারেন নাসুম। তবে সেই সম্ভাবনাও খুবই কম। উইকেট খুব বেশি স্পিন সহয়ক না হলে মাহেদীর খেলার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির