ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:29 AM

news image

গত কয়েক দিন ধরে বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হওয়ায় পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মহানগরী এলাকায় কয়েক দিন ধরে অতিবৃষ্টি ও বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে। এ কারণে রাস্তায় অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে ব্যস্ত মানুষের। তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য এসএসসি পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির