ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পদ্মা সেতু ও টোলপ্লাজায় বসছে উচ্চক্ষমতাসম্পন্ন রোবোটিক ক্যামেরা

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  5:43 PM

news image

পদ্মা সেতু ও টোলপ্লাজার নিরাপত্তায় উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা স্থাপন করছে কর্তৃপক্ষ। আপাতত দুই প্রান্তের টোলপ্লাজায় বসানো হচ্ছে ৩৪টি ক্যামেরা। নিরাপত্তার পাশাপাশি যানবাহনের গতি পর্যবেক্ষণেও এসব রোবোটিক ক্যামেরা কাজ করবে।

গত ২৬ জুন থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর সেতু এবং এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সেতুতে দুর্ঘটনা এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবোটিক ক্যামেরা বসানো হচ্ছে।

জানা যায়, পদ্মা সেতুতে ঘটা দুর্ঘটনাগুলো অতিরিক্ত গতির কারণে ঘটে। বাসচালকরা বলছেন, স্পিড বেশি ওঠানোর কারণে জরিমানা করায় এখন গতির প্রতিযোগিতা কমেছে।

এরই মধ্যে জাজিরা ও মাওয়া প্রান্তে বসানো হয়েছে অত্যাধুনিক পিডিজেড ক্যামেরা। এগুলো আশপাশের আড়াই কিলোমিটার এলাকার ছবি ধারণ করতে পারে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মুহাম্মদ ফেরদৌস জানান, উচ্চক্ষমতাসম্পন্ন এই রোবোটিক ক্যামেরা বসানোর কাজ শেষ হলে সেতু পর্যবেক্ষণের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ থাকবে। এ ক্যামেরা পুরো সেতুতে লাগানো হবে। এখন জরিপ চলছে কতগুলো ক্যামেরা লাগবে, কতটুকু দূরে দূরে লাগানো হবে।

জানা গেছে, কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ক্যামেরা স্থাপনের কাজ করছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির