ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পদ্মা সেতুর সব ল্যাম্পপোস্টে জ্বলল আলো

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  11:38 AM

news image

পদ্মা সেতুর সবগুলো সড়কবাতির পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৪ জুন থেকে শুরু করে গতকাল শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পর্যন্ত ধাপে ধাপে সবগুলো ল্যাম্পপোস্টের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সেতুটির মোট ৪১৫টি ল্যাম্পপোস্টের সবগুলো বাতি পরীক্ষা সম্পন্ন করতে সময় লাগল ৭ দিন।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার পদ্মা সেতুর মাওয়া আপস্ট্রিমে ৪০টি ও সেতুর নর্থ ভায়াডাক্টে ২২টিসহ মোট ৬২টি সড়কবাতির পরীক্ষা করা হয়। গত ছয় দিনে ধাপে ধাপে ৩৫৩টি সড়কবাতির পরীক্ষা করা হয়েছিল। তবে, সবগুলো সড়কবাতি আগামী বুধবার (১৫ জুন) একসঙ্গে প্রজ্বলিত করে পরীক্ষা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। এখন সেতুর শেষ মুহূর্তের কিছু কাজ করছেন প্রকৌশলীরা। এরই অংশ হিসেবে গত ৪ জুন সেতুর মডিউল ২ ও ৩ এর সবগুলো সড়কবাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়।

ইতোমধ্যেই পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সড়কবাতির পাশাপাশি পদ্মা সেতুর সৌন্দর্য বর্ধনের জন্য সেতুতে ব্যবহার করা হবে আর্কিটেকচার লাইট। তবে, আর্কিটেকচার লাইটের কোনো কাজ এখনও শুরু হয়নি। আর্কিটেকচার লাইটের কাজ সেতু উদ্বোধনের পর শুরু করা হবে।

প্রকৌশল সূত্রমতে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি সড়কবাতি বসানো হয়েছে। এরমধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি। আর জাজিরা প্রান্তের সেতুর ঢালে (ভায়াডাক্ট) ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি সড়কবাতি। গত ১৮ এপ্রিল এসব সড়কবাতি স্থাপনের কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সড়কবাতি বসানোর কাজ শুরু হয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির