ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পদত্যাগ করতে বলায় সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন জনসন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২২,  11:42 AM

news image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগ করতে বলার পর সিনিয়র এক মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। এতে যুক্তরাজ্যের রাজনৈতিক সংকট আরো গভীর হয়েছে। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে একের পর এক মন্ত্রীর সরে যাওয়ার মধ্যেই বরিস জনসনের ‘ডান হাত’ হিসেবে খ্যাত সিনিয়র ওই মন্ত্রীকে বরখাস্ত করা হলো। বৃহস্পতিবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বরখাস্তকৃত যুক্তরাজ্যের ওই মন্ত্রীর নাম মাইকেল গোভ। তিনি বরিস জনসন সরকারের গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ছিলেন। এছাড়া ব্রেক্সিট বাস্তবায়নে তিনি জনসনের ডান হাত হিসেবেও পরিচিত ছিলেন।

সদ্য সাবেক এই মন্ত্রী বুধবার জনসনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। পরে তাকে বরখাস্ত করেন বরিস জনসন। শুধু তাই নয়, জনসনের ঘনিষ্ঠ এই সহযোগীকে সাপ হিসেবেও আখ্যায়িত করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ ডাউনিং স্ট্রিট সূত্র বলছে, সাপকে কখনো সঙ্গে রাখা যায় না যে কি না বড় ধরনের কোনো সমস্যায় সময় আপনার পাশেই থাকবে না। শুধু তাই নয়, তিনিই আবার গণমাধ্যমকে আনন্দের সঙ্গে বলেন, আপনার (ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসেনের) সরে দাঁড়ানো উচিত।

সংবাদমাধ্যম বলছে, মাইকেল গোভ ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ২০১০ সাল থেকে তিনি কনজারভেটিভ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তাকে গৃহায়ন সম্প্রদায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

এছাড়াও তিনি দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বও পালন করেছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করে আনা বা ব্রেক্সিট বাস্তবায়নে বরিস জনসনের সঙ্গে ঘনিষ্ঠভাওে কাজ করেছিলেন মাইকেল গোভ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির