ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পতাকা উত্তোলনে শুরু হচ্ছে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৫,  12:37 PM

news image

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে।একইসঙ্গে পতাকা উত্তোলন করা হবে ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা এবং গাজীপুরে অবস্থিত ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারে।

আজ (শনিবার) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) শুভ উদ্বোধন করবেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর উপস্থিতিতে একই অনুষ্ঠানে স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা এবং ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার, গাজীপুরেও পতাকা উত্তোলন করা হবে।

পতাকা উত্তোলনের পর নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড কে-৯ ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত ও চৌকস দল কর্তৃক মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করবে। 

পতাকা উত্তোলন অনুষ্ঠানে রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, রিজিয়ন কমান্ডার, কক্সবাজার, বিজিবি সদর দপ্তর ও কক্সবাজার রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক ও পলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির