ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ন্যাটোর কারণে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২২,  11:45 AM

news image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। গত বৃহস্পতিবার পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

রামাফোসা বলেন, এই যুদ্ধ এড়ানো যেত, যদি ন্যাটো বছরের পর বছর ধরে তার নিজ নেতা ও কর্মকর্তাদের মধ্যে থেকে উচ্চারিত হয়ে আসা সতর্কবার্তায় কান দিত। তিনি বলেন, মস্কোর দোরগোড়ায় ন্যাটোর সম্প্রসারণ অঞ্চলটির জন্য কোনো সাধারণ বিষয় নয়। আর এ কারণেই তারা প্রতিরোধের জন্য ধ্বংসাত্মক পন্থা বেছে নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, কিছু মানুষ আছেন যারা রাশিয়ার বিরুদ্ধে আমাদেরকে খুবই বৈরি একটি অবস্থান নেওয়া উচিত বলে চাপ সৃষ্টি করছেন। আমরা উভয় পক্ষের সংলাপের ওপর জোর দিচ্ছি। সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসবে না।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির