ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নীলক্ষেত মোড়ে বিক্ষোভের ডাক ৭ কলেজ শিক্ষার্থীদের

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  12:37 PM

news image

ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৭ কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট।

তিনি জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা আজকে সকাল দশটার দিকে নীলক্ষেত মোড়ে আমরা বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন করবো।

তিনি আরো জানান, আমাদের তিনটি দাবি আছে, সেগুলো বাস্তবায়নের জন্য মানববন্ধন করব। দাবিগুলো হলো- হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, ঢাকা কলেজের অধ্যক্ষ ও এডিসি হারুনকে প্রত্যাহার, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং আহত সকল শিক্ষার্থীর ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির