ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল নীল নদে, নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  12:04 PM

news image

মিশরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে পড়ে গেলে তিন শিশু-সহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় শনিবার বিকেলের এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের গোলমালের কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদের খাদে। এসময় বাসে ৩৫ জন যাত্রী ছিল।

মিশরের এই এলাকায় দুর্ঘটনার খবর বিরল নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন। অক্টোবরেও একটি মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির