ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের অবস্থানের পরিবর্তন হয়নি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৪,  12:13 PM

news image

বাংলাদেশের সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ কথা বলেছেন। 

গতকাল জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্টিফেন ডুজারিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসাবে দেখছেন। এই চিঠির ফলে বাংলাদেশের ডামি নির্বাচন এবং ক্ষমতাসীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি। 

সোমবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘বাংলাদেশে আবারও ক্ষমতা গ্রহণে শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘ মহাসচিব কী মানবাধিকার লঙ্ঘন এবং ডামি নির্বাচন- এ বিষয় দুটিকে অবজ্ঞা করেননি? মহাসচিবের এমন চিঠি অগণতান্ত্রিক নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে বিবৃতি দিয়েছেন তার প্রতি সাংঘর্ষিক নয় কী?’

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ’না। তিনি (জাতিসংঘ মহাসচিব) একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে  পুননির্বাচিত হলে  মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির