ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

নির্বাচনের সুষ্ঠুলক্ষ্যে রংপুরে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া, সতর্ক অবস্থানে র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  12:49 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুর বিভাগজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মহড়া শুরু করেছে র‍্যাব-১৩ ও যৌথ বাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই সমন্বিত টহল ও মহড়া পরিচালিত হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও র‍্যাবের অংশগ্রহণে একটি বড় মহড়া বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। একই সময়ে ঠাকুরগাঁও-১ ও ২ আসনের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে নিজেদের সক্ষমতা প্রদর্শন করে র‍্যাব ও সেনাবাহিনী। এছাড়া নীলফামারীর ডিমলা এবং রংপুরের মিঠাপুকুর এলাকায় পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া চলাকালীন যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মনে নিরাপত্তার আস্থা ফেরানোর চেষ্টা করা হয়।
র‍্যাব-১৩-এর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বিপ্লব কুমার গোস্বামী জানান, নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের নাশকতা, গুজব বা সন্ত্রাসী তৎপরতা দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির