ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নির্দেশনা মানেননি পাইলট, বিমানের ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে গেল সিলেট

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৫,  12:19 PM

news image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।

বুধবার এই ঘটনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

নোটাম বা নোটিশ টু এয়ারমেন হচ্ছে একটি আন্তর্জাতিক সতর্কবার্তা— যার মাধ্যমে বিমানবন্দর, আকাশপথ বা অবকাঠামো সংক্রান্ত অস্থায়ী পরিবর্তনের কথা জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ঢাকা বিমানবন্দরের রানওয়ে ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ছিল বন্ধ। পাইলটকে নোটামে বিষয়টি জানানো হলেও পাইলট তা উপেক্ষা করে মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকার আকাশে চলে আসে। তবে বাধ্য হয়ে সেটিকে সিলেটে নামতে হয়। 

বিমানের সূত্র জানায়, এর আগেও নোটাম উপেক্ষা করে ফ্লাইট পরিচালনার ঘটনা ঘটে বিমানে। সেই ঘটনায় ফ্লাইট সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এসব ক্ষেত্রে সাধারণত পাইলট গন্তব্য থেকে রওনা যদি ঢাকায় পৌঁছানোর সময় হিসাব করে সিদ্ধান্ত নিতেন, তাহলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির