ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

নিপাহ ভাইরাসে ৭ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  12:17 PM

news image

চলতি বছরে এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ‌্যে সাত জনই মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এসব তথ্য জানা গেছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যখন যেখানেই নতুন করে কেউ আক্রান্ত হচ্ছে, আমরা খবরটা পাচ্ছি। নিপাহ ভাইরাসে এখন পর্যন্ত ১০ জন আক্রান্তের সংবাদ পেয়েছি, যা গত ৮ বছরের মধ‌্যে সর্বোচ্চ। আক্রান্ত ৭ জন মারা গেছেন, যা ৪ বছরের মধ‌্যে সর্বোচ্চ।

তিনি বলেন, আমরা যদি শুধু খেজুরের রস খাওয়া বন্ধ করে দিতে পারি তাহলেই এ ভাইরাসে আক্রান্তের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারব। নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এ ভাইরাস রোধে প্রয়োজন সকলের সাবধানতা ও সচেতনতা।

সতর্কতা অবলম্বন করে রস খাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই এমনটা বলেন যে, তারা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করেন। এটা আসলে ভুল। গাছে আপনি যতই জাল দিয়ে ঢেকে রাখুন, আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস ছড়াই। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির