ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নিকেতনে এসি বিস্ফোরণে দু’জন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৩,  11:55 AM

news image

রাজধানীর গুলশানের নিকেতনের একটি বাসায় এসি বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে। দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৮) ও মিজান (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি বলেন, গুলশানের নিকেতন থেকে এসি বিস্ফোরণের দগ্ধ অবস্থায় দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে আর একজনের চিকিৎসা চলছে। তার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। গোপাল মল্লিকের অবস্থা আশঙ্কাজনক। 

দগ্ধ গোপাল মল্লিকের বাবা দ্বিজেন মল্লিক বলেন, আমাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর এলাকায়। ফায়ার সার্ভিস থেকে আমাকে ফোন করা হয়েছিল এসি বিস্ফোরণে আমার ছেলে দগ্ধ হয়েছে। সে নিকেতনে চাকরি করতো। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে এখন পর্যন্ত জানতে পারিনি। আমি এখনও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পৌঁছাতে পারিনি, রাস্তায় আছি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির