ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নিউজিল্যান্ডে প্রবল ঝড়-বৃষ্টি, বিদ্যুৎবিহীন অর্ধ লক্ষাধিক বাড়িঘর

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  11:53 AM

news image

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে দমকা হওয়া, প্রবল বর্ষণ ও জলোচ্ছাস শুরু হয়েছে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও তার আশপাশের এলাকায়। পাশাপাশি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৫৮ হাজারেরও বেশি বাড়িঘর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের দিকে অস্ট্রেলিয়ার তাসমান সাগরে নরফোক দ্বীপপুঞ্জের কাছে ঘনীভূত হয় গ্যাব্রিয়েলা। বর্তমানে ঘূর্নিঝড়টি নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের কাছাকাছি রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা কিংবা মঙ্গলবার ভোরের দিকে নিউজিল্যান্ডের উপকূলে আছড়ে পড়তে পারে গ্যাব্রিয়েলা।

নিউজিল্যান্ডের সরকারি দুর্যোগ মোকাবিলা বিভাগের অকল্যান্ড শাখার উপ প্রধান র‌্যাচেল কেলেহার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন অকল্যান্ড ও তার আশপাশের এলাকায় যে আবহওয়া বিরাজ করছে, সেটিকে ঘূর্ণিঝড়ের প্রাথমিক স্তর বলা যায়। সোমবার দিনের শেষে কিংবা মঙ্গলবার সকালের দিকে নিউজিল্যান্ডের উপকূলে সেটি আছড়ে পড়বে।’

‘আমাদের প্রয়োজনীয় সব প্রস্তুতির কাজ শুরু করে দিতে হবে। এখন নিশ্চিন্ত হয়ে চুপচাপ বসে থাকার সময় নয়,’ যোগ করেন তিনি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে অকল্যান্ড এবং নর্থ আইল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জরুরি প্রয়োজন ব্যতীত সাধারণ লোকজনকে বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধও জানিয়েছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ।

এছাড়া অকল্যান্ডসহ আরও ৪ অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

নিউজিল্যান্ডের আবহাওয়া দপ্তর মেটসার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১২ ঘণ্টায় অকল্যান্ড ও তার আশপাশের এলাকায় ১০০ দশমিক ৫ মিলিমিটার (৪ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। এ সময় অকল্যান্ডের সাগর তীরবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৯ কিলোমিটার (১০০ মাইল)।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির