ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৩,  11:57 AM

news image

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসছে ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেবেন। এছাড়া নিউজিল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচনেও আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অশ্রুভেজা চোখে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি আমি শেষ অফিস করব।’

তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম।’

জেসিন্ডা জানিয়েছেন, তার মনে হচ্ছে ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছেন। নতুন করে আর কিছু করার নেই। আর এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা। তবে ধারণা করা হচ্ছে, এ বছরের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল।

জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে।

জেসিন্ডা বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নতুন নির্বাচনের তারিখও জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: আল জাজিরা

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির