ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২২,  12:08 PM

news image

আফ্রিকার দেশ নাইজেরিয়ার রিভারস প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তা এবং বেসরকারি একটি সংস্থা তেল শোধনাগারে এই প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে।

রিভারস প্রদেশের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বলেছেন, ‌প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন। পুড়ে যাওয়ায় তাদের অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ স্থাপনায় পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে।

চোরাকারবারী অবৈধ এই তেল শোধন প্রক্রিয়ার ফেলে দেশটির একটি অঞ্চল ভয়াবহ দূষণের শিকার হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার কৃষিজমি, নদীনালা এবং এবং উপহ্রদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: রয়টার্স।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির