ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ধেয়ে আসা রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়বে পৃথিবীতে

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  11:57 AM

news image

মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনের নিক্ষেপ করা রকেটের ধ্বংসাবশেষ। চলতি সপ্তাহের শেষদিকে অনিয়ন্ত্রিতভাবে এটি পৃথিবীর যে কোনো প্রান্তে আছড়ে পড়তে পারে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রকেটের ধ্বংসাবশেষ কোনো জনবহুল এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে এ নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন উঠেছে এক দেশের নিক্ষেপ করা রকেটের দায়িত্ব কেন অন্য দেশ নেবে।

তিয়ানগং নামের স্পেস স্টেশন নির্মাণ শুরু করেছে চীন। এতে পাঠানো হচ্ছে অনেক রকেট। এসব রকেট পৃথিবীতে নিয়ন্ত্রিত অবস্থায় ফিরে আসার সক্ষমতা কম।

গত ২৪ জুলাই লং-মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল চীন। এতে ছিল একটি ল্যাব মডিউল। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, রকেটির ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার সম্ভাবনা খুবই কম। এটি কোনো সাগরে আছড়ে পড়তে পারে।

তবে রকেটটির কিছু অংশ জনবহুল এলাকায়ও পড়তে পারে। ২০২০ সালে আইভেরি কোস্টে এরকম ঘটনা ঘটে ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির