ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

ধামরাইয়ে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে মারামারি,নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৪,  10:36 AM

news image

ঢাকার ধামরাইয়ে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধামরাই পৌর সভার ১নং ওয়ার্ডের আইঙ্গন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান ধামরাই উপজেলার সদর ইউনিয়নের স্বর্ণখালী গ্রামের আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। অভিযুক্ত বজলুর রহমান (৪০) ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার মৃত জুলমত আলীর ছেলে। বজলুর রহমান আইঙ্গন মোড়ে মুদির দোকানদারী করেন।

জানাযায়,উপজেলার আইঙ্গন মোড়ে ঝালমুড়ি বিক্রেতার  সাথে মাহবুবুর রহমান এর কথা কাটাকাটি হয়। তখন পাশ্ববর্তী মুদি দোকানদার বজলুর রহমান এসে মাহবুবুর রহমানের সাথে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে বজলুর রহমান মাহবুবুর রহমানের সাথে হাতাহাতি করে তার স্পর্শকাতর জায়গায় আঘাত করে। পরে মাহবুবুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,খবর পেয়ে হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রীয়াধিন রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির