ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ধাক্কা মেরে নারীকে রেললাইনে ফেলে দিলেন যুবক!

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  9:57 AM

news image

ট্রেনের অপেক্ষায় মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছেন এক নারী। ট্রেনটি যখন প্লাটফর্মে ঢুকে পড়েছে, তখনই তাকে পেছন দিক থেকে ধাক্কা দেন এক যুবক। নিজেকে সামলাতে না পেরে ওই নারী সোজা রেললাইনের ওপর গিয়ে পড়েন। তবে ট্রেনটি ইমার্জেন্সি ব্রেক করায় প্রাণে বেঁচে যায় ওই নারীর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দৃশ্যের ৩০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যা দেখে আঁতকে উঠেছেন সবাই।

ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে। সিসিটিভি ফুটেজে দেখে যায়, অন্য যাত্রীদের মতোই প্ল্যাটফর্মে মেট্রোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন এক নারী। ট্রেনটি যখন প্লাটফর্মে ঢুকে পড়েছে, ঠিক সেই সময় পেছন দিক থেকে আচমকা এসে নারীকে সজোরে ধাক্কা মারেন এক যুবক।

নিজেকে সামলাতে না পেরে ওই নারী সোজা রেললাইনে গিয়ে পড়েন। তখনই ইমার্জেন্সি ব্রেক করে ট্রেনটি থামান চালক। পরে ওই নারীকে রেললাইন থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই যুবক পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি স্থানীয় পুলিশ তদন্ত করে দেখছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির