ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

দ্রুত ছাত্রলীগের সম্মেলন সম্পন্নের নির্দেশ শেখ হাসিনার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  12:13 PM

news image

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে আল নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, আমাদের সরাসরি অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঙ্গে এই প্রথম আমাদের গণভবনের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ হয়। দায়িত্ব নেয়ার পর গণভবনেই দেখা হয়েছে। সাক্ষাৎকালে তিনি আমাদের কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য বলেন। একইসঙ্গে সারাদেশের যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ সেখানে কমিটি দিতে বলেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারনী পর্যায়ের একটি সূত্র জানায়, ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরে হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। তবে এর আগে অবশ্যই ঢাকা মহানগরসহ সব মেয়াদোত্তীর্ণ কমিটি দিতে হবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির