ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

দেশে ৮ বছরে সর্বোচ্চ ৭.৪২ শতাংশ মূল্যস্ফীতি মে মাসে

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২২,  11:50 AM

news image

দেশে গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। বিগত ১৮ মাসে তা সর্বোচ্চ ছিল। এবার ওই রেকর্ড ভেঙে ফেলল মে মাসের মূল্যস্ফীতির হিসাব।

দেশে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির এতবড় উল্লম্ফন গত ৮ বছরে দেখা যায়নি। এর আগে ২০১৪ সালে মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ আর খাদ্যবহির্ভূত খাতে তা পৌঁছেছে ৬ দশমিক ০৮ শতাংশ। সে হিসাবে এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। তবে খাদ্যবহির্ভূত খাতে তা কমেছে।

গত এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ আর খাদ্য বহির্ভূত খাতে দাঁড়ায় ৬ দশমিক ৩৯ শতাংশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির