ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

দেশে ফিরেছেন ২৯০০৪ জন হাজি, ৯১ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৩,  11:15 AM

news image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে রোববার (৯ জুলাই) পর্যন্ত ৭৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৯ হাজার ৪ জন হাজি। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯১ জন হাজির মৃত্যুর খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ শনিবার মারা গেছেন ১ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৭৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩১টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৭টি।

অন্যদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯০ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২১ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৭৪ জন, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির