ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন ১২৩০৬ হাজী, সৌদিতে আরো একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২,  11:39 AM

news image

পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজী। এছাড়া সৌদি আরবে আরো একজন বাংলাদেশি হাজী মারা গেছেন। সৌদি আরবে এ নিয়ে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী-হাজী মারা গেলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩ টি ফ্লাইটে ১২ হাজার ৩০৬ জন হাজী দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৪টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সর্বশেষ গত ১৭ জুলাই চট্টগ্রাম হালিশহরের মো. কামাল উদ্দিন মজুমদার (৬২) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর EF0604591।

মারা যাওয়া হজযাত্রী-হাজীদের মধ্যে পুরুষ ১৬ ও ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

  • গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির