ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

দেশটাকে মানুষের হাতে তুলে দিতে এসেছি : ফাওজুল কবির

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  3:47 PM

news image

ক্ষমতা চর্চার জন্য নয়, দেশটাকে মানুষের হাতে তুলে দিতে এসেছি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৯ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, কোনো পেশিশক্তি কিংবা ব্যবসায়ী সিন্ডিকেটের ওপর ভর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি।

জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির