ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

দুপুরে যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত বিএনপির পদযাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৩,  12:22 PM

news image

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, খালেদা জিয়াসহ নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ-পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে জুরাইন রেলগেটের সামনে গিয়ে এই পদযাত্রা শেষ হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সোমবার দুপুর ২টায় পদযাত্রা কর্মসূচি শুরু হবে। পদযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এতে সভাপতিত্ব করবেন। পদযাত্রাপূর্ব সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু।

এর আগে গত শনিবার একই দাবিতে রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করে বিএনপি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির