ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

দুই বছরেরও বেশি সময় পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  11:52 AM

news image

দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিশনের কর্মকর্তারা বলেন, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিত হচ্ছেন।

কর্মকর্তারা জানান, আজকের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির