ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ হজ ফ্লাইট উদ্বোধন ১৭ এপ্রিল গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির কিডনি চিকিৎসক ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার

দাম বেড়েছে সবজির

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৬,  1:11 PM

news image

বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। গেল কিছুদিনের তুলনায় প্রতিটি সবজির দাম এখন বাড়তি যাচ্ছে বাজারে। বিক্রেতারা বলছেন, জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহনের খরচ বেড়েছে, সেই সঙ্গে অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে সবজির সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি।

আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, শিম প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন সরকারি চাকরিজীবী মোহাম্মদ আলাউদ্দিন।‌ তিনি বলেন, আজকে বাজার করতে এসে দেখি বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। গত সপ্তাহে যেগুলো কিনেছি, সেই তুলনায় আজ সব সবজির দাম বেড়েছে।  গেল কিছুদিন ধরেই সব ধরনের সবজির দাম বাজারে বাড়তি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন জ্বালানির  অপ্রতুলতার কারণে পরিবহন খরচ বেড়েছে। সে কারণে সবজির দাম বেড়েছে বাজারে। 

সবজির দাম বৃদ্ধি বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আফজাল হোসেন মৃধা বলেন, পাইকারি বাজারে সবজির কেনা দাম আগের তুলনায় আমাদের বেশি পড়ছে। এর মূল কারণ জ্বালানি তেলের কারণে পরিবহনের খরচ বেড়েছে। এ ছাড়া অনেক সবজির মৌসুম এখন শেষ হয়ে যাচ্ছে, নতুন করে আবার সবজি উঠতে শুরু করবে। সব মিলিয়ে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম হওয়ায় সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় আজ প্রতিটি সবজি ভেদে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তাই বাজারে আজ কিছুটা বাড়তি দামেই সব সবজি বিক্রি হচ্ছে।  আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যে হয়তো সবজির দাম ফের কমে আসবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির