ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

তুরস্কে ভূমিকম্প : নিহত বেড়ে ২৩৭০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  12:15 PM

news image

ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে তুরস্কেই নিহত হয়েছে ২০ হাজার ২১৩ জন।

আর প্রতিবেশী সিরিয়ায় তিন হাজার ৫০০ জন নিহত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

তুরস্ক ও সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে বহু দেশ সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির