ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

তুরস্কে ভূমিকম্প, সবার প্রচেষ্টায় দুর্যোগ কাঠিয়ে উঠবো : এরদোয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  12:18 PM

news image

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ৮। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলের কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও। এরই মধ্যে দুই দেশে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিকে ‘ট্র্যাজেডি’ অ্যাখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান টুইট বার্তায় বলেন, সবার প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে উঠবো আমরা।

নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। টুইট বার্তা এরদোয়ান বলেন, আমরা আশা করি যত দ্রুত সম্ভব এবং প্রাণহানি এড়িয়ে এই বিপর্যয় কাটিয়ে উঠবো।

এদিকে ভূমিকম্প আঘাতের পর উদ্ধারকাজে নেমেছে জরুরি বিভাগ। তুরস্কের কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ভবন বিধ্বস্ত হওয়ার সময় অনেক মানুষই ঘুমিয়ে ছিলেন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিলো ২৪ দশমিক ১ কিলোমিটার। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির