ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

তিন দফায় মোসাদের সঙ্গে নুরের বৈঠক, দা‌বি ফিলিস্তিন রাষ্ট্রদূতের

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৩,  11:54 AM

news image

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের স‌ঙ্গে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক করেছেন বলে দা‌বি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বৃহস্প‌তিবার (২২ জুন) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে মোসাদের সঙ্গে নুরের বৈঠক নি‌য়ে এ দা‌বি করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জানান, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা থে‌কে আমরা বৈঠ‌কের ছ‌বি পে‌য়ে‌ছি। কাতার বিশ্বকাপের সময় (২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত) বিষয়‌টি আমাদের নজরে আসে।

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, মোসাদের সঙ্গে তার (নুর) বৈঠকের বিষয়ে তি‌নি য‌দি অস্বীকার করে থাকেন, তা ফিলিস্তিনের জন্য ভালো। ত‌বে বিষয়‌টি সত্য হ‌লে এ‌টি বাংলা‌দে‌শের নিরাপত্তার জন্য হুম‌কি।

রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না। এ ধরনের নেতা দে‌শের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির খাদ্য সহায়তা অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবা‌স।

এ সময় রো‌হিঙ্গা‌দের খাদ্য সংকট রয়েছে জা‌নিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা এখন খাদ্য সংকটে রয়েছে। ওআইসি চার হাজার রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে।

জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে এক বৈঠকে মোসাদের এজেন্টের সঙ্গে নুরুল হক নুরের বৈঠক নিয়ে তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নুরের অনুগত কয়েকজন দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার দিকে তেড়ে যান। আলোচনার এক পর্যায়ে রেজা কিবরিয়া নুরুল হক নুরের ইসরায়েলি এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন। এসব নিয়ে বৈঠকের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আরও কয়েকজন নেতা নুরের টাকার লেনদেন নিয়ে প্রশ্ন তোলেন।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির