ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

#

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০২৫,  1:13 PM

news image

শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। টসে জিতে ব্যাটিং নিয়েছিল শাইনপুকুর। তবে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। ড্রেসিংরুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান। 

একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশে বিকেএসপির মাঠে নেওয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে কেপিজে হাসপাতালে (সাবেক ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে) নেওয়া হয়েছে তাকে। 

সবশেষ তথ্য বলছে, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সারভাইভ করে গিয়েছে। সবশেষ প্রাপ্ত খবর বলছে, তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। 

এর আগে তামিম ইকবালের অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে তিনি জানিয়েছিলেন, সাভারের হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তামিম ইকবালকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির