ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

তামিমকে ছাড়াই সাজানো হচ্ছে একাদশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২৩,  11:56 AM

news image

ফিজিওর রিপোর্ট অনুযায়ী তামিম ইকবালের কোমরে ব্যথা রোববারের চেয়ে সোমবার কিছুটা কমেছে। বাঁহাতি এ ব্যাটারের ব্যথা কমলেও টেস্ট ম্যাচ খেলার মতো ফিট কিনা, সে নিশ্চয়তা দিচ্ছেন না কেউই। তাই সহজ একটা সমাধানের পথ বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। 

আজ অনুশীলনে ফিটনেস পরীক্ষা হবে তামিমের। ফিল্ডিং ও ব্যাটিং ঠিকঠাক করতে পারলে টেস্ট খেলার জন্য বিবেচিত হবেন তিনি। যদিও বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তামিমের কোমরের ব্যথা এতটাই গুরুতর যে, মিরাকল কিছু না ঘটলে তাঁর পক্ষে এই টেস্ট খেলা প্রায় অসম্ভব।

বুধবার থেকে মিরপুরে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তামিমের শারীরিক অবস্থা অনুধাবন করে টিম ম্যানেজমেন্ট তাঁকে ছাড়াই টেস্টের একাদশ সাজানোর পরিকল্পনা শুরু করেছে। এরই মধ্যে স্কোয়াডে থাকা দুই তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

চোটের সঙ্গে বেশ কিছুদিন ধরেই লড়াই চলছে তামিমের। গত রোববার ব্যথা নিয়েই তিনি অনুশীলনে এসেছিলেন নিজের অবস্থাটা বুঝতে। কিন্তু ফিল্ডিং অনুশীনের সময় একটি বল ধরতে গিয়ে কোমরের ব্যথায় কাতরে ওঠেন তিনি। পাঁচ মিনিটও ফিল্ডিং করতে পারেননি। নেটে ব্যাটিং করার সময় তো ব্যথায় আরও বেশি কাতরাচ্ছিলেন তিনি। পেসারদের শর্ট বলগুলো খেলতে গেলেই অস্বস্তি ফুটে উঠছিল তাঁর চোখেমুখে। 

গতকালও কোমরের এই ব্যথার কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেননি। এক দিনের মধ্যে ব্যথা থেকে সেরে ওঠা প্রায় অসম্ভব। তাই আজকের ফিটনেস টেস্টে তামিমের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির