ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২,  11:40 AM

news image

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকারকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, নিজ বেতনক্রম অনুযায়ী তিনি বেতন-ভাতা পাবেন। পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি। শিক্ষা বোর্ড বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া নিতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়ার যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে দেবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হওয়ার পর গত ১৪ ফেব্রুয়ারি বোর্ডের দায়িত্ব ছাড়েন। তিনি নতুন পদে নিয়োগ পান চলতি বছরের ৩১ জানুয়ারি। এরপর প্রায় তিন মাস ধরে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বোর্ডপ্রধানের দায়িত্ব পালন করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির