ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঢাকায় স্বস্তির বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৩,  11:34 AM

news image

গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। বাইরে বের হলেই কখন ঘরে ফিরে বাতাসে শরীর জুড়াবেন সেই তাড়া। রাতেও স্বস্তি নেই। এরইমধ্যে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহও শুরু হয়েছে। রাজধানী ঢাকায়ও মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। গরমে ওষ্ঠাগত প্রাণ চাইছিল বৃষ্টির প্রশান্তি।

এর মধ্যে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ঢাকায় বৃষ্টি হয়েছে। পৌনে ১০টা নাগাদ রাজধানীর বারিধারা, মিরপুর এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।  

এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও শরতের আকাশে মেঘেদের আনাগোনায় পেরে উঠছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরো বৃষ্টি হতে পারে। 

বুধবার (৩০ আগস্ট) রাতে আবহাওয়া সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায়, ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির