ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঢাকায় রাতভর বৃষ্টি, চলবে আজও

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:54 AM

news image

স্থল নিম্নচাপের প্রভাবে গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে ঢুকে স্থল নিম্নচাপ হয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কক্সবাজারের। নিম্নচাপের প্রভাবে ঢাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। বৃষ্টিপাতের এ ধারা রোববারও (১৪ সেপ্টেম্বর) অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার। সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে। কাল (সোমবার) থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।

এদিকে, সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। তাতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অনেক এলাকার মানুষ নতুন করে আবার আশ্রয়কেন্দ্রে ছুটছেন। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরো বেড়েছে।রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির