ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  1:38 PM

news image

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে উভয়েই ফিলিস্তন ইস্যুতে গভীর আলোচনা করেন।

তারা দুজনেই ফিলিস্তিন ইস্যুতে সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তারা মনে করেন, দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমেই ফিলিস্তিন এবং ইসরায়েল শান্তিতে সহাবস্থান করতে পারবে। এর মাধ্যমে আরব এবং ইহুদিরা সম্প্রীতিতে বসবাস করতে পারবে। 

তারা বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার সঠিক উপায় হলো- যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা। এজন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, চীন বরাবরই শান্তির পক্ষে, ন্যায়বিচারের পক্ষে, আন্তর্জাতিক আইনের পক্ষে, এমনকি দেশের ভাগাভাগির আশা প্রকাশের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দেশের মতের পক্ষে থাকবে। চীন মানবচেতনার পক্ষে থাকবে।

এসময় চীন বেসামরিক নাগরিকদের হত্যায় শোক প্রকাশ করে। এছাড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরোধীতা করে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির