ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ ভুবন চন্দ্র শীল মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  12:23 PM

news image

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে নিজ বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন।

ভুবন চন্দ্র শীলকে প্রথমে শমরিতা হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত দেড়টার দিকে ভুবনকে পপুলার হাসপাতালে স্থানান্তর করেন স্বজনরা। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির