ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঢাকার বাতাসের মানে উন্নতি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২২,  11:42 AM

news image

দূষিত বাতাসের সঙ্গে লড়াই করা ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর হলো- এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) গতকাল রোববার (১৫ মে) বিকেলে বাংলাদেশের রাজধানীর বাতাসের মান আগের তুলনায় ভালো অবস্থানে ফিরে এসেছে। বিকেলে ৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২৪তম স্থানে রয়েছে এ শহর।

জানা গেছে, যখন একিউআইয়ের মান ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণমান গ্রহণযোগ্য। তবে কিছু লোকের জন্য ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে যারা বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে খারাপ বলে মনে করা হয়।

ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ২৪২, ১৮৬ ও ১৬২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে। যদিও এই তালিকা কোয়ালিটি অনুযায়ী মিনিটে মিনটে পরিবর্তন হচ্ছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর খারাপ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির