ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ডিসি নিয়োগ বাতিল হওয়া উপসচিব এনামুল করিম এবার ওএসডি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:59 AM

news image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে সমালোচনার মুখে এনামুল করিমের সিলেটের ডিসি হিসেবে নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) এনামুল করিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গত ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে বিতর্কিত কর্মকর্তা এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরের দিন ১০ সেপ্টেম্বর তাকে ডিসি নিয়োগের আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাকে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সমালোচনা শুরু হয়। ফেনীর সাবেক এই অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিম ২০১৯ সালে নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর আগে নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার ন্যায়বিচারের আশায় তার কাছে গিয়েছিলেন। এরপর মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে এনামুল করিমের বিরুদ্ধে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির