ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ডিমের দাম নিয়ন্ত্রণে রাজধানীতে র‍্যাবের অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  11:57 AM

news image


ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর একাধিক বাজারে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার) সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে এর আগে গত ১২ আগস্টও অভিযান চালানো হয় কাপ্তান বাজারে। সেদিন তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গত কয়েকদিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এক পিস ১৫ টাকাতেও বিক্রি হয়েছে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির