ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ডব্লিউএফপির সভাপতির দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ, ২০২২,  1:09 PM

news image

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রোমভিত্তিক এ সংস্থার ৩৬ সদস্যের কার্যনির্বাহী বোর্ড সোমবার (২৮ ফেব্রুয়ারি) নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত করে।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমের এফএও, ইফাদ ও ডব্লিউএফপি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় ডব্লিউএফপির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে বলে মনে করছে দূতাবাস।

রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহ্বান জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির