ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  10:07 AM

news image

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফয়েজ তৈয়্যব বলেন, রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনেই থাকবে। তবে এবার রিসেলার সুবিধা চালু করা হবে এবং এজন্য এপিআই ডেভেলপ করার কাজ চলছে। 

তিনি বলেন, এতদিনে দেশে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজারই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যেগুলো ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ধরনের ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি খাতে ডোমেইন ব্যবহারের সাফল্য এখনো শূন্যের কাছাকাছি

তিনি জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি ডোমেইন উন্মুক্ত করা হবে। একইভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি চালুর বিষয়েও পদক্ষেপ নেওয়া যেতে পারে। পাশাপাশি ডটকম ডটবিডি রিসেলার সুবিধাও উন্মুক্ত করা হবে।

ফয়েজ আহমদ আরও জানান, ডট ওআরজি, ডট বিডিসহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নেম নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির