ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  12:53 PM

news image

দীর্ঘ ৬ মাস পর আজ বিশ্ব পর্যটন দিবসে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ৫শ পর্যটক নিয়ে বার আউলিয়া নামক একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কক্সবাজারে ৭ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসেবে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 

এর আগে চলতি বছরের ২১ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। 

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সিনিয়র সহ সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, নাফ নদীর নাব্য-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠায় গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু এ বছর যথাসময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। 

এই মৌসুমের প্রথম দিনেই প্রায় ৭০ শতাংশ টিকেট বিক্রয় হয়েছে বলে জানান পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির