ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

টিপু-প্রীতি হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  11:48 AM

news image

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সাফিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের মূল হোতাসহ আরো চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছে পুলিশের বিশেষ এ ইউনিট।

এর আগে গোয়েন্দা পুলিশ শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ এবং অস্ত্রসহ জড়িত সন্দেহ আরফান উল্লাহ দামালকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে অস্ত্রসহ দামালকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

এর আগে ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ নামে এ মামলায় প্রথম একজনকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে আকাশ রিমান্ডে রয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় সুচারু পরিকল্পনায় খুব কাছ থেকে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিতে নিহত হন কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির